“তায়্যিব – TAYYIB” কেবল ১-২ দিনের জন্য এখানে আসিনি। আমাদের লক্ষ্য – দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আপনাদের হৃদয়ে আস্থার স্থান তৈরি করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের পাশে থাকার এই দীর্ঘ পথচলায়, আমাদের ওয়েবসাইটটিই হলো আমাদের স্থায়ী ঠিকানা এবং বিশ্বাসের মূল ভিত্তি।
আমরা বিশ্বাস করি, আপনার মূল্যবান মতামতই হলো আমাদের এই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির মূল চালিকাশক্তি। কারণ, আপনার দেওয়া একটি রিভিউ দেখে আমাদের আরেকজন নতুন গ্রাহক ওনার প্রয়োজনে সঠিক পণ্যটি সংগ্রহ করার আস্থা ও সাহস পাবেন।
তাই আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাই, আপনার কেনা পণ্যের রিভিউটি (মতামত ও ছবি) সরাসরি আমাদের ওয়েবসাইটে পোস্ট করে আমাদের এই আস্থার পথচলাকে আরও দৃঢ় করুন।
কেন আপনার রিভিউ ফেসবুকে বা গুগলে না দিয়ে ওয়েবসাইটে দেওয়া উচিত?
অন্যান্য প্ল্যাটফর্মে রিভিউ দেওয়া সহজ হলেও, সেই প্ল্যাটফর্মগুলো অস্থায়ী হতে পারে। সেই তুলনায় আমাদের ওয়েবসাইট রিভিউগুলো।
স্থায়িত্বের নিশ্চয়তা: আপনার রিভিউ আজীবন এবং নিরাপদে আমাদের সিস্টেমে সংরক্ষিত থাকবে।
সরাসরি ক্রেতার বক্তব্য: পণ্যের পেজে আপনি যে রিভিউগুলো দেখেন, তা কিন্তু আমাদের বা অন্য কারো লেখা নয়। প্রতিটি রিভিউ অন্যান্য গ্রাহক নিজেই পোস্ট করেছেন। আপনিও আপনার অভিজ্ঞতা পোস্ট করে এই স্থায়ী ও স্বচ্ছ প্রক্রিয়ার অংশ হোন।
বিশ্বাসযোগ্যতার ভিত্তি: এটি সরাসরি আমাদের পণ্যের সাথে যুক্ত হয়, যা আমাদের ব্র্যান্ডের জন্য একটি শক্তিশালী এবং স্থায়ী আস্থার ভিত্তি তৈরি করে।
ওয়েবসাইটে রিভিউ দেওয়ার সহজ ধাপগুলো:
আপনার অভিজ্ঞতা স্থায়ী করতে এবং অন্য ক্রেতাদের সঠিক তথ্য দিতে, নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
- লগইন/রেজিস্ট্রেশন: প্রথমে আমাদের ওয়েবসাইটে ইউজার নেইম অথবা ই-মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
- পণ্যটি খুঁজুন: লগইন করার পর, আপনি যে পণ্যটি কিনেছেন, সেই নির্দিষ্ট পণ্যের পেজে প্রবেশ করুন।
- রিভিউ সেকশন খুঁজুন: পণ্যের বিবরণীর নিচে স্ক্রল করে রিভিউ (Reviews) বা আপনার মতামত দিন (Write a Review) অপশনটি খুঁজুন।
- আপনার মতামত ও ছবি পোস্ট করুন (বাধ্যতামূলক): * রেটিং (১-৫ তারা), একটি আকর্ষণীয় শিরোনাম এবং আপনার বিস্তারিত অভিজ্ঞতা লিখুন। * পণ্যের কমপক্ষে একটি (অথবা একাধিক) ছবি আপলোড করুন। ছবি আপলোড করা ছাড়া আপনার রিভিউটি পোস্ট করা যাবে না।
- পোস্ট করুন: পোস্ট রিভিউ (Post Review) বাটনে ক্লিক করে আপনার মতামত স্থায়ীভাবে সংরক্ষণ করুন।






